দিঘা থেকে ফিরে কিছুদিনের মধ্যেই আজ মুর্শিদাবাদে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার পটূয়াপাড়ায় একটি মূর্তি তৈরির কারখানায় যান তিনি। একটি শিবমূর্তিকে পুজোও অর্পণ করেন তিনি।

জানা যায় ঐ কারখানার মৃৎশিল্পি শ্রীদাম হালদার বিগত ৪০ বছর ধরে মূর্তি তৈরি করে
আসছেন। নির্ধারিত সময়ে সেই মূর্তি নিয়ে যাননি বায়নাদাররা। সেই মূর্তিই পুজিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা।
এদিন, তিনি দিঘার জগন্নাথধাম নিয়েও কথা বলেন, তিনি বলেন যারা হিন্দুত্বের ধারক ও বাহক বলে সমাজের কাছে জাহির করে। তাদের কেন গায়ে লাগছে দিঘার জগন্ষাথধাম নিয়ে? বলা হচ্ছে নিম গাছ চুরি করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, তাঁর নিজের বাড়িতেই রয়েছে একাধিক নিমগাছ। যদি কারোর প্রয়োজন হয় নিতে পারে। পুরীর মন্দিরের দ্বৈতাপতি নিজেই বিগ্রহ তৈরির নিমকাঠ এনেছেন। কিন্তু যেখান থেকে বলা হচ্ছে সেখান থেকে আনা হয়নি।
মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করে বলেন, “শুনলাম তাঁকে নাকি এই বিষয়ে জীজ্ঞাসাবাদ করা হয়েছে।
Leave a comment