ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সোমবার সন্ধ্যে ৬.৫০ এ কম্পন অনুভূত হয়েছে। কম।পনের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৩.৮। তেলেঙ্গানার আসিফাবাদ ও তৎসংলগ্ন অঞ্চলে অনুভূত হয় কম্পন। কম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে। করিমনগরের একাধিক জেলায় এই কম্পন অনুভূত হয়েছে। এর সঙ্গে সিরসিল্লা, জাগডিয়াল ও পেড্ডাপাল্লি অঞ্চলেও অনুভূত হয় এই কম্পন।

গতমাসেও এশিয়া মহাদেশে চারবার কম্পন অনুভূত হয়েছিলো। মাত্র দেড় ঘন্টার ব্যবধানে কেঁপে উঠেথিলো এশিয়ার বিভিন্ন স্থান। ভারত মহাসাগরের নীচে ৬.৬ মাত্রার তীব্র কম্পন উৎপন্ন হয়েছিলো। ভোর ৩ টে ৫০- এ তিব্বতের অনুভূত হয়েছিলো কম্পন যার মাত্রা ছিলো ৪.২। কম্পনের উযৎস ছিলো ভূপৃষ্ঠ থেকে ২৬ কিলোমিটার গভীরে।
এর এক ঘন্টা হতে না হতেই কেঁপে ওডে আফগানিস্তান। কম্পনের মাত্রা ছিল ৫.৯। ভোর ৪.৪৩ এই ভূমিকম্পের উৎসস্থল ছিলো ভূপৃষ্ঠ থেকে ৭৫ কিলোমিটার গভীরে।
আফগানিস্তানের বাগলানে এই ভূমিকম্পের আঁচ এসে পড়ে ভারতের দিল্লী ও তৎসংলগ্ন এলাকায়।

Leave a comment