জগন্নাথের ভালোবাসায়, ভগবানের টানে সবে অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে উদ্বোধন হওয়া দিঘা জগন্নাথ মন্দিরে মানুষের ভিড়ের রুপ চোখের পড়ার মতো।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দীঘায় গড়ে উঠেছে এক অপূর্ব তীর্থক্ষেত্র। আর মাত্র কয়েক দিনের মধ্যেই ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। প্রায় ১০ লক্ষেরও বেশি ভক্ত সমাগম হয়েছে দিঘা জগন্নাথ মন্দিরে। ভগবানের টানে ভক্তরা যুগে যুগে এসেছে প্রভুর দর্শন পাওয়ার হেতু।

সর্বসাধারণের জন্য দীঘা জগন্নাথ মন্দিরের তার উদঘাটনের পরের দিনই দর্শনার্থীদের ভিড় ছিল দু’লক্ষেরও বেশি। শনিবারের মধ্যে এই সংখ্যাটা প্রায় ১০ লক্ষ পার করে যায়,দীঘা জগন্নাথ মন্দিরের দায়িত্বে থাকায় ইসকন ভাইস প্রেসিডেন্ট (কলকাতা) রাধারমন দাস।,জানিয়েছেন এই কথা।

সকাল ছটা থেকে ন’টা পর্যন্ত খোলা থাকবে দীঘার জগন্নাথ মন্দির এই সময়ের মধ্যে যে কেউ জগন্নাথ দেবের দর্শন পাবেন। সুষ্ঠ ব্যবস্থাপনা মন্দিরের ভেতরে পূর্ণার্থী যথেষ্ট ভালো এবং নীরবতার সঙ্গে যথেষ্ট ভক্তদের ভগবানের দর্শন করানো হয় মন্দির পক্ষে থেকে জানা গেছে, মন্দিরের গঠনশৈলীর মন ছুঁয়ে গিয়েছে ভক্তদের, তাছাড়া পূজো দিয়ে অত্যন্ত খুশি হয়ে সকলে বাড়ি ফিরছেন।

Leave a comment