কলকাতায় সকালে পরিষ্কার আকাশ এবং বেলায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। কলকাতায় আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।


দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। সপ্তাহের শেষে শুষ্ক আবহাওয়া।


শুক্রবার থেকে শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গের দার্জিলিং-সহ চার-পাঁচ জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে। শুক্রবার থেকেই পরিষ্কার আকাশ এবং তাপমাত্রা বাড়তে শুরু করবে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের।আগামী শনিবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা।

Leave a comment