গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ। এই নিম্নচাপ ক্রমশ সরবে ঝাড়খন্ড এবং ছত্তিশগড়ের দিকে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের আজ, সোমবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এবং মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে বিভিন্ন জেলাতে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মূলত মেঘলা আকাশ কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আগামিকাল, মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে।

আজ ঝড়-বৃষ্টির জন্য দক্ষিণের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে।হাওয়া অফিস জানিয়েছে, উত্তাল থাকতে পারে সমুদ্র। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। আজ সামান্য বাড়তে পারে তাপমাত্রা। বৃষ্টিতে সাময়িক স্বস্তি; বৃষ্টি না হলে অস্বস্তি বাড়তে পারে।

উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা কম। তবে জেলার কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নিম্নচাপের কারণে উত্তাল থাকতে পারে সমুদ্র। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আগামিকাল, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে উপরের এই পাঁচ জেলাতে। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে।

কলকাতায় আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২২ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.০ সেলসিয়াস কম, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৩ থেকে ৯০ শতাংশ।

Leave a comment