হরিদ্বারের বিজেপি নেত্রীর বিরুদ্ধে প্রেমিককে দিয়ে ধর্ষণের অভিযোগ করলেন ঐ বিজেপির নেত্রীর কন্যা‌। ধর্ষণে আরও একজন সঙ্গী যুক্ত ছিল বলেও অভিযোগ। অভিযোগ মা’র সামনে এবং সম্মতিতে দু’জন মিলে ধর্ষণ করে কিশোরীকে।

ধর্ষণ করা হয়েছে একাধিকার। কিশোরীর বাবা বিষয়টি জানতে পেরে পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই পুলিশ অভিযুক্ত মহিলা ও তার প্রেমিককে গ্রেফতার করেছে। তবে এখনও পলাতক প্রেমিকের সহযোগি।

অভিযুক্ত মহিলা একসময় বিজেপির মহিলা মোর্চার সভাপতি ছিলেন। এই ঘটনা সামনে আসার পর বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে তাকে। সদস্যপদও বাতিল হয়েছে‌। স্থানীয় নেতৃত্বের দাবি ২০২৪ থেকে আর কোনও পদে তিনি ছিলেন না। পুলিশ সূত্রে খবর, বিবাহ বিচ্ছেদের পর ঐ মহিলা থাকত প্রেমিকের সঙ্গে এবং কন্যা থাকত তার স্বামীর সঙ্গে।

অভিযোগ গত মার্চ মাসের মধ্যে হরিদ্বার, বৃন্দাবন ও আগরা-তে একাধিকবার ধর্ষণ করা হয় তাকে। এমনকি এই কথা জানাজানি হলে ঐ কিশোরীর বাবাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল। তবে শেষপর্যন্ত সাহস দেখিয়ে নিজের বাবাকে প্রথম জানায় ঐ কিশোরী।

গত বুধবার ঐ মহিলা ও তার প্রেমিককে হরিদ্বারের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও পকসো আইনে মামলা করা হয়েছে।‌ ঐ কিশোরীর মেডিক্যাল পরীক্ষায় পুলিশ নিশ্চিত হয়েছে যে মেয়েটির ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছিল ও ধর্ষণ করা হয়েছে।

Leave a comment