শুধু ‘কেয়া পাতার নৌকা’ নয়। তিনি সৃষ্টি করেছিলেন ‘মন্দ মেয়ের উপাখ্যান’ -এর মতন অমর সৃষ্টি। ৯০ বছর বয়সে কলম থামল তাঁর।
বার্ধক্য জধিত অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। ১৯৩৪ সালের ১১ সেপ্টেম্বর অবিভক্ত বাংলার ঢাকা জেলার আটপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৫০ সালে পাকাপাকিভাবে কলকাতায় সপরিবারে স্থায়ী বাসিন্দা হন তিনি।
তাঁর প্রথম উপন্যাস ‘পূর্ব পার্বতী’ প্রকাশিত হয় ১৯৫৭ সালে। তারপর বহু উপন্যাস রচনা করেছেন উদ্বাস্তু জীবনধারার ওপর। ২০০৩ সালে প্রকাশিত ‘কেয়া পাতার নৌকা’ তার মধ্যে উল্লেখযোগ্য। লেখকের জীবনাবসান যে বাংলা সাহিত্যের কাছে যথেষ্ট শোকের তা বলার অপেক্ষা রাখে না।

Leave a comment