নিট ইউজি পরীক্ষায় বিশেষ সাফল্য পেল বর্ধমানের রূপায়ণ পাল। এবারের উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছিল সিএমএস হাই স্কুলের রূপায়ণ। নিট উইজি তে সর্বভারতীয় ব়্যাঙ্ক ২০। রাজ্যে তার স্থান দ্বিতীয়।

দিল্লি এইমসে চিকিৎসা ও চিকিৎসা গবেষণা নিয়ে পড়তে চায় সে। এই রাজ্য থেকে নিট পরীক্ষায় বসেছিলেন ১,০৬,৬৭৫ জন। তার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫৯,০১৮ জন।

Leave a comment