বড় বিপদের হাত থেকে বাঁচল হজযাত্রীদের বিমন। এবার আগুন লাগল বিমানের চাকায়। ২৫০ হজযাত্রীকে নিয়ে ফিরে এসেছিল বিমানটি। সকালে লখনউ বিমানবন্দরে অবতরণের সময় বড় দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হয়।‌

সৌদি আরব থেকে আসা SV-3112 বিমানটি ল্যান্ড করার সময় বিমানের চাকা থেকে আগুনের স্পার্ক অর্থাৎ ফুলকি নির্গত হতে থাকে। এরপরেই ধোঁয়া বার হতে থাকে। সঙ্গে সঙ্গে তীব্র চাঞ্চল্য ছড়িমে পড়ে লখনউ বিমানবন্দরে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

গত বৃহস্পতিবার অর্থাৎ ১২ জুন, ২০২৫ এ লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়ার এআই১১৭ বিমান উড্ডয়নের সাথে সাথে ক্র্যাশ করে। তারপরেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। একজন যাত্রী ছাড়া কেউ বাঁচেনি সেই বিমানের‌। এর সঙ্গেই প্রান গিয়েছে ভেঙে পড়া এলাকার মানুষদের। এখনও চলছে উদ্ধার কাজ।

সেই স্মৃতিকেই আর একবার উষ্কে দিল লখনউ বিমানবন্দর

Leave a comment