কলকাতায় আজ বিকেলের পর ঝড়-বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। তিন দিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

শুষ্ক আবহাওয়ার সঙ্গে গরম ও অস্বস্তি থাকবে। আজ থেকে শুষ্ক ও গরম হাওয়া বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে। অন্যান্য জেলাতেও গরম ও অস্বস্তি থাকবে।চরম অসস্বতি তে দক্ষিনবঙ্গ বাসি। হাস ফাস গরমে নাভিশ্বাস উঠেছে। আজ শনিবার থেকে রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে।

কলকাতা দিনের তাপমাত্রা নীচে নামল। রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আজ বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি।বিকেলের পর বিভিন্ন জেলায় ঝর ও বৃষ্টির সম্ভাবনা ।উত্তরের জেলা গুলি তে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক অপেক্ষা ১.৫ বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৮ শতাংশ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৮ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ২.৬ মিলিমিটার।

Leave a comment