দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি চরমে। দক্ষিণের বেশ কিছু জেলায় হট এবং হিউমিড পরিস্থিতি। উপকূল ও সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে থাকবে। পশ্চিমের জেলায় শুষ্ক আবহাওয়া। আপাতত বর্ষার অনুকূল পরিবেশ নয় দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেই থমকে মৌসুমী বায়ু।

বুধবার থেকে শনিবার পর্যন্ত বজবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায়। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার, আবার কোথাও কোথাও ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উইকেন্ডে ভারী বৃষ্টি দার্জিলিংয়ে।

ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও সংলগ্ন জেলাগুলিতেও। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।আজ দিনভর আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। দিন ও রাতে গরমও অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। আজ বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি।

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬০-৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Leave a comment