আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। তাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৬ থেকে ৮৭ শতাংশ।

বিকেলের পর বিভিন্ন জেলায় ঝর ও বৃষ্টির সম্ভাবনা ।উত্তরের জেলা গুলি তে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আজও দক্ষিনবঙ্গে অস্বস্তিকর গরম। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে দক্ষিণবঙ্গে।

এদিন বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াতে। কলকাতা-সহ বাকি জেলাতেও একই পরিস্থিতি থাকবে
দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায় ঝড়-বৃষ্টির আশঙ্কা।

বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। তিন দিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। শুষ্ক আবহাওয়ার সঙ্গে গরম ও অস্বস্তি থাকবে।

আজ থেকে শুষ্ক ও গরম হাওয়া বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে। অন্যান্য জেলাতেও গরম ও অস্বস্তি থাকবে।

Leave a comment