প্রতি বছরের মতন এবছরেও ঈদে রেড রোডে ঈদে নমাজ পড়ার জন্য জমায়েত হওয়ার কথা ছিল মুসমিল ধর্মাবলম্বীদের। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়াল সেনাবাহিনী।

সূত্রের খবর, ২০২৫ সালের ঈদ-উজ-জোহা উপলক্ষে রেডরোডে জমায়েত অনুষ্ঠানের অনুমতি দেয়নি সেনাবাহিনী। এর ফলে খিলাফত কমিটি পড়েছে অস্বস্তিতে। কারণ এই খিলাফত কমিটির হাত ধরেই প্রতি বছর রেড রোডে পালিত হয় ঈদ।

ফোর্ট উইলিয়ামে কর্মরত কর্ণেল ভূমি-র সাক্ষর করা একটি সরকারি চিঠিতে সম্প্রতি জানান হয়েছে, রেড রোড তথা ইন্দিরা গান্ধী সরণী বা সংলগ্ন অঞ্চল সেইদিন সামরিক প্রয়োজনে ব্যবহার করা হতে পারে। ফলে নেতাজি মুক্ত মঞ্চ থেকে ফোর্ট উইলিয়াম গেট পর্যন্ত জমায়েত অনুষ্ঠানের অনুমতি দেওয়া সম্ভব না।

এই সিদ্ধান্ত নিয়ে অবশ্য এখনই কোনও পদক্ষেপ গ্রহনের কথা জানায়নি খিলাফত কমিটি‌। সূত্রের খবর, ৪ নম্বর জাকারিয়া স্ট্রীটে রবিবার খিলাফত কমিটি একটি সভার আয়োজন করেছে।‌ সেখানেই ঠিক হবে পরবর্তী পদক্ষেপ।

Leave a comment