বড়বাজারের মেছুয়ার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঠিক এক মাসের মাথায় ৪৪এ শরৎবো রোডের একটি পাঁচতলা হোটেলের কনফারেন্স রুমে রবিবার রাত ১টা নাগাদ আগুন লাগে।

ঐ সময় ৫০ জনেরও বেশি আবাসিক উপস্থিত ছিলেন। তাদের সকলকেই তড়িঘড়ি বের করে আনা হয়। প্রথমে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের জন্য পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন পরে আরও ইঞ্জিন আসে। অবশেষে রাত ৩টে নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন।

প্রাথমিক অনুমান, হোটেলের একটি এসি থেকে শর্টসার্কিটের ফলেই লাগে আগুন। তাই আরও একবার প্রশ্ন উঠছে হোটেলের অগ্নিনির্বাপনের ব্যবস্থাপনা নিয়ে। দমকল বিভাগ এইমুহুর্তে হোটেলের ফায়ার লাইসেন্সও খতিয়ে দেখছে।

Leave a comment