বোলপুর থানার আইসির সঙ্গে অনুব্রত মন্ডলের কথোপকথনের জেরে ক্ষমা চেয়েছেন অনুব্রত মন্ডল। তাঁর আইনজীবীও জানান যে অনুব্রত মন্ডল অসুস্থ। সেই ঘটনাকে কেন্দ্র করে অনুব্রত মন্ডলকে সমর্থন করে বীরভূম টিএমসিপি নেতা বিক্রমজিৎ সাউ ফেসবুক লাইভে এসে বোলপুর থানার আইসিকে উদ্দেশ্য করে কুমন্তব্য করেন।

অনুব্রত মন্ডলের পুলিশ আধিকারিক কে কটুক্তির বিষয়ে কড়া অবস্থান আগেই নিয়েছিল তৃণমূল। এবার সেই পথে হেঁটেই তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে সাসপেন্ড করল তৃণমূল। তিনি আপাতত ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড হয়েছেন।

সাসপেন্ড হওয়ার খবর প্রকাশ্যে জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য্য

Leave a comment