সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরামর্শ মেনে এক দিনের ক্রিকেটের আকর্ষণ বৃদ্ধি করতে চাইছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
টি-টোয়েন্টি ক্রিকেট জনপ্রিয় হওয়ার পর টেস্ট এবং এক দিনের ক্রিকেট নিয়ে মানুষের আগ্রহ অনেক কমে গিয়েছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর লাল বলের ক্রিকেট নিয়ে আগ্রহ কিছুটা ফিরলেও ৫০ ওভারের ক্রিকেটের ক্ষেত্রে পরিবর্তন দেখা যায়নি।
এবার এক দিনের ক্রিকেটের আকর্ষণ বৃদ্ধি করতে সৌরভের দেখানো পথেই চলতে চাইছেন জয় শাহ’রা। এক দিনের ক্রিকেটের অধিকাংশ নিয়মই এখন ব্যাটারদের সহায়ক। তাতে ব্যাট-বলের লড়াইয়ের ভারসাম্য নষ্ট হয়েছে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ।
আইসিসির পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ। তাঁর নেতৃত্বাধীন কমিটিই নিয়ম সংক্রান্ত নানা সুপারিশ করে আইসিসি বোর্ডকে। সৌরভের নেতৃত্বাধীন কমিটি জানিয়েছিল, ব্যাট-বলের লড়াইয়ে ভারসাম্য না থাকলে ক্রিকেটের প্রসার সম্ভব নয়। ক্রিকেটপ্রেমীরা যেমন আগ্রহ হারাবেন, তেমনই ভবিষ্যতে কেউ বোলার হতে চাইবে না।
উত্তেজনা বজায় রাখতে না পারলে নতুন দেশগুলিতেও থমকে যেতে পারে ক্রিকেটের প্রসার। সৌরভ ব্যক্তিগত ভাবেও আইসিসির বৈঠকগুলিতে বহু বার উদ্বেগ প্রকাশ করেছেন।
মূলত, সৌরভের নেতৃত্বাধীন কমিটিরর সুপারিশ অনুযায়ী এক দিনের ক্রিকেটে ২৫ ওভার অন্তর বল পরিবর্তনের নিয়ম চালু করেছে আইসিসি। আগামী মাস থেকে ৩৪ ওভার পিচের দু প্রান্তে দুটি বল ব্যবহৃত হবে। ৩৫ তম ওভার থেকে একটি বলই দুপ্রান্ত থেকে ব্যবহৃত হবে।
এই নিয়মের বদল বোলারদের পক্ষেই যাবে বলে মনে করছে আইসিসি। এছাড়া ক্রিকেট কমিটির সুপারিশ মেনেই বাউন্ডারি লাইনে ক্যাচ ধরা ও DRS – এও বদল করতে চলেছে আইসিসি।

Leave a comment