আপাতত দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত চরম অস্বস্তি থাকবে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী তিন-চার দিনে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে।

আংশিক মেঘলা আকাশ। কখনও মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম এবং অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে ১০ দিন আগে বর্ষা এলেও দক্ষিণবঙ্গ এখনই বর্ষা নয় বলেই মনে করছেন আবহবিদরা। আবহাওয়া দফতরের ক্যালেন্ডার অনুযায়ী দক্ষিণবঙ্গে বর্ষা আসে ১০ জুন। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা মালদহ ও দুই দিনাজপুরে। বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। 

নিম্নচাপ কেটে গিয়েছে। দক্ষিণবঙ্গে আবার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা

কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি, গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৭১ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Leave a comment