জুন মাসের প্রথমে কার্যত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী চার পাঁচ দিনেও বর্ষা ঢুকবে না দক্ষিণবঙ্গে। এমনটাই মত আবহবিদ-দের।

গত মঙ্গলবার একটি নিম্নচাপ তৈরি হয় বঙ্গোপসাগরে‌। সেটি প্রাথমিক পর্যায়ে শক্তি বাড়ালেও ধিরে ধিরে শক্তি হারিয়ে বর্তমানে তা বাংলাদেশের ওপর রয়েছে। আজ দক্ষিণবঙ্গের তিন জেলায় হতে পারে বৃষ্টি।

উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে আগামী রবিবার পর্যন্ত। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে উত্তর বঙ্গের উপরের দিকের জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

আপাতত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়তে পারে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় অস্বস্তি থাকবে।

কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ দু এক পশলা বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তি বাড়বে।

কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি।‌ গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৩.১ ডিগ্রি সেলসিয়াস কম।‌ ৭৬ শতাংশ থেকে ৯৭ শতাংশ রয়েছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা। আগামী ২৪ ঘন্টায় শহর ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Leave a comment