আজ এই ম্যাচ অনুষ্ঠিত হবে, মুল্লানাপুরে মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গত মরশুমে ব্যর্থ হলেও এবার অপ্রতিরোধ্য গুজরাত টাইটানস। শুভমান গিল ও সাই সুদর্শন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে দুর্দান্ত ফর্মে রয়েছেন।

তবে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ানস কোনও অংশে কম নয়। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব সফ নবাগত খেলোয়াড়দের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মুম্বাইও এখন ফাইনালে ওঠার দৌঁড়ে।
মুম্বাই বনাম গুজরাত ম্যাচ হয়েছে মোট ৫টি যার মধ্যে ৩টি জিতেছে গুজরাত। মুম্বাই জিতেছে ২টি।
গুজরাত টাইটানসের সম্ভাব্য স্কোয়াড:
শুভমন গিল, সাই সুদর্শন, কুশল মেন্ডিস, শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, জেরাল্ড কোৎজে, আর্শাদ খান, সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ
মুম্বাই ইন্ডিয়ানসের সম্ভাব্য স্কোয়াড:
রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, চরিত আসালঙ্কা/বেভন জেকবস, হার্দিক পান্ডিয়া, নমন ধির, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, করণ শর্মা

Leave a comment