পূর্ব ঘোষণা অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নয়া প্রক্রিয়ায় SSC নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে‌। আজ পরীক্ষায় না বসার দাবিতে মিছিলে নামলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। গতকাল, অর্ধনগ্ন অবস্থায় মিছিলের হুঁশিয়ারি দিলেও পোশাক পড়েই মিছিলে নেমেছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা।

শহরে এই পরিস্থিতিতে বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় পুলিশের পক্ষ থেকে সেই আন্দোলনের অনুমতি ছিল না। অনুমতি না থাকলেও স্বতঃস্ফূর্ত ভাবে মিছিল শুরু হয়। কিন্তু পুলিশের অনুমান মিলে যায় মিছিল শুরুর সঙ্গে সঙ্গে। চরম বিশৃঙ্খলা দেখা যায়। শিয়ালদহ স্টেশনের কাছে তুমুল তর্কাতর্কি শুরু করেন দুই মহিলা চাকরি হারা শিক্ষিকা। পুলিশ বাধ্য হয়ে তাঁদের প্রিজন ভ্যানে তোলে।

বিশৃঙ্খলা এমন অবস্থায় পৌঁছায় যে মিছিলের মধ্যে ২০১৬ -এর পরীক্ষার্থী নয় এমন কিছু আন্দোলনকারী ঢুকে পড়ে। পুলিশের অভিযোগ ২০১৬ সালের হোয়াটস্যাপ গ্রুপ থেকে কিছু ভুঁয়ো প্রার্থী আন্দোলনে অংশ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করছেন।

এই অভিযোগে আইডি দেখা হচ্ছে আন্দোলনকারীদের।

Leave a comment