আইপিএল ২০২৫-এর প্লেঅফ প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে লিগের প্রথম দুই স্থানে থাকা আরসিবি ও পাঞ্জাব কিংস বৃহস্পতিবার থেকে শুরু যারা জিতবে তারা সরাসরি ফাইনালে।

২০১৪ সালের পর ফের ফাইনাল খেলার হাতছানি পাঞ্জাবের। অপরদিকে, বিগত কয়েক মরশুমে খেললেও ফাইনাল অধরা আরসিবি। আইপিএল ২০২৫-এর প্রথম প্লেঅফ ঘিরে চড়ছে পারদ। বিরাট কোহলি বনাম শ্রেয়স আইয়ার দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

দুই দলেরই রয়েছে চোট সমস্যা। পাঞ্জাব কিংসের স্পিনার যুজবেন্দ্র চাহাল চোটের কারণে শেষ দুটি ম্যাচে খেলতে পারনেননি। তবে ঘরের মাঠে প্লে-অফ খেলার সুযোগ পাওয়ায় কিছুটা অ্যাডভান্টেজ পাচ্ছে শ্রেয়স আইয়ারের দল।

অপরদিকে, চোটের কারণে বাইরে রয়েছেন আরসিবির জস হ্যাজেলউড ও টিম ডেভিড। তবে টিম ডেভিডের চোট নিয়ে এখনও কোনও আপডেট নেই। তার পরিবর্তে লিয়াম লিভিংস্টোন খেললেও তার অফফর্ম চিন্তায় রাখবে আরসিবিকে। টিম ডেভিড ও হ্যাজেলউড একসঙ্গে ফিরলে আরও শক্তিশালী হবে আরসিবি। জস হ্যাজেলউডের খেলার সম্ভাবনা রয়েছে।

Leave a comment