নিম্নচাপ শুরু হয়ে গেছে বাংলায়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তা আরও শক্তিশালী হতে আরম্ভ করেছে। এই নিম্নচাপটি ধিরে ধিরে উপকূলের দিকে এগিয়ে আসছে এবং শক্তি বাড়িয়ে নিম্নচাপের আকার নিতে পারে। এরফলে দক্ষিণবঙ্গের হতে পারে ভারী ও অতিভারী বৃষ্টিপাত। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টিপাত বাড়তে আরম্ভ করবে।

উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরসঙ্গে উত্তরবঙ্গের পার্বত্য জেলায় নামতে পারে ধস। নদীর জলস্তর বাড়ায় শহরাঞ্চলে জল জমবে এবং নিচু অঞশচলে প্লাবনের আশঙ্কা রয়েছে।

দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সমস্ত জেলাতেই। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলায় প্রযি ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো বাতাস।

সমুদ্র উত্তাল থাকার কারণে আগামী ৩০ মে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কলকাতায় মূলত মেঘলা আকাশ। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর সঙ্গে প্রতি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো বাতাস।

কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম।‌ গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস কম।‌ ৭৪ শতাংশ থেকে ৯৫ শতাংশ রয়েছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা। আগামী ২৪ ঘন্টায় শহর ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Leave a comment