এর আগেও ভারত বাংলাদেশ সীমান্তের একটি গ্রাম হিঙ্গলগঞ্জের কাটাখাল ব্রিজ এলাকায় স্থানীয়রা দেখতে পায় বাংলাদেশের দিক থেকে কিছু অজ্ঞাত আলোর উৎস। তাঁরা দাবি করেন সেগুলো ড্রোন।
পুলিশ ও বিএসএফকে বিষয়টি জানানো হলে তদন্তে নামেন তাঁরা। সেই তদন্তের সুরাহা হতে না হতেই আবার এ হিঙ্গলগঞ্জেই স্যান্ডেল বিল এলাকায় একইরকম কিছু আলোর উৎস দেখতে পাওয়া গিয়েছে।
সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং ঘটনাস্থলে পুলিশ ও বিএসএফের ৭৪ নম্বর ব্যাটেলিয়ন পৌঁছে তদন্ত আরম্ভ করেছে।

Leave a comment