প্রাক বর্ষা শুরু হয়ে গেল বাংলায়। মেঘলা আকাশ ও ঝড়-বৃষ্টির মধ্যেই বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তিও থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তা ধিরে ধিরে উত্তরের দিকে এগোচ্ছে। এবং শক্তিশালী হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের কারণেই আজ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামী বৃহস্পতিবার ও শুক্রবার বাড়বে ঝড়-বৃষ্টির পরিমাণ। গোটা রাজ্যেই ঝড়বৃষ্টি চলবে এবং কিছু জেলাতে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে। নদীর বাড়তে পারে অনেকটাই। শহরতলিতে জল জমার সম্ভাবনা রয়েছে এবং নিচু এলাকায় রয়েছে প্লাবনের আশঙ্কা।

ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া ও পূর্ব-পশ্চিম মেদিনীপুরে। উত্তরের সব জেলায় আজ বৃষ্টি না-ও হতে পারে তবে কিছু জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। সমুদ্র নিম্নচাপের ফলে উত্তাল থাকবে। উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। আজ থেকে ৩১ মে শনিবার পর্যন্ত।

কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টি বন্ধ থাকলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তি থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা এর সঙ্গে প্রতি ঘন্টায় বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া।

আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক অপেক্ষা ২.১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল দিনের সর্বোচ্চ উষ্ণতা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক অপেক্ষা ৩.৭ ডিগ্রি কম। ৭৯ থেকে ৯৮ শতাংশ রয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Leave a comment