প্রাক বর্ষা শুরু হয়ে গেল উত্তরবঙ্গে। মেঘলা আকাশ ও ঝড়-বৃষ্টির মধ্যেই বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তিও থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। আজ সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। উত্তরের আট-টি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পখরে নিম্নচাপ। বুধবার থেকে সমুদ্র হতে পারে উত্তাল।

অন্যদিকে রাজধানী দিল্লি ভারী বৃষ্টিপাতের ফলে বিপর্যস্ত। রাস্তাঘাট জলমগ্ন, ব্যাহত বিমান চলাচল। ভারী বৃষ্টির জেরে বিমানবন্দরের ছাউনিও ভেঙে পড়েছে দিল্লিতে। আজও ঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দিল্লি জুড়ে।

কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ ও বিকেলে মেঘলা আকাশ।‌ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তি থাকবে। আজ বিকেল বা রাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী বুধবার থেকে বাড়বে বৃষ্টির সম্ভাবনা যা সপ্তাহান্তে ভারী বৃষ্টিপাতে পরিবর্তিত হবে।

আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক অপেক্ষা ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।‌ গতকাল দিনের সর্বোচ্চ উষ্ণতা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক অপেক্ষা ৩.৩ ডিগ্রি কম। ৬১ থেকে ৯১ শতাংশ রয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Leave a comment