সোশ্যাল মিডিয়ায় পুলিশের ইউনিফর্ম পরে রিলস বানানোয় নিষেধাজ্ঞা ছারি করলেন কলকাতার নগরপাল মনোজ কুমার বর্মা। চলতি মাসে আয়োজিত ক্রাইম মিটিং এ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নগরপাল জানান, বেশ কিছু কনস্টেবলের বিরুদ্ধে তদন্তের বিষয় সমাজমাধ্যমে তুলে ধরার অভিযোগ এসেছে। এগুলো কোনওভাবেই মেনে নেওয়া হবে না। বরং করৃতব্যরত অবস্থায় রিলস বানালে দৃষ্টান্তমূলক শাস্তির সম্মুখীন হতে হতে পারে। কারণ কলকাতা পুলিশের ঐতিহ্য কখনওই এই বিষয়গুলির সঙ্গে মিলবে না। এই মর্মে প্রতিটি থানাকেও অবগত করা হয়েছে।

বিগত বেশ ক’বছর ধরে দেখা যাচ্ছে সমাজমাধ্যমে আত্মপ্রচার করতে ব্যবহার করা হচ্ছে পুলিশের তকমা। অনেক পুলিশকর্মীরা নিজেদের ইউটিউব চ্যানেল খুলে নানান ধরণের ভিডিও বানিয়ে অনেক গোপন স্থান ও নিরাপত্তা জনিত অনেক তথ্য তুলে ধরছেন যেগুলো জনসমক্ষে আনার কথা নয়। এই ধরণের ঘটনা প্রকাশ্যে আসলেই পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নগরপাল।

Leave a comment