অজিত আগারকরের নেতৃত্বে ভারতীয় ক্রিকেটের পুরুষ নির্বাচক কমিটি আগামী ২০ জুন থেকে শুরু হতে চলা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ জন সদস্যের দল ঘোষণা করেছে। রোহিত শর্মার অবসরের পর অধিনায়কের মুকুট পরলেন শুভমান গিল। এমনটা আশাও করা হয়েছিল।

কে এল রাহুল, জসপ্রীত বুমরাহর আগে শুভমানের ডেপুটি হিসেবে নিযুক্ত হয়েছেন উইকেট রক্ষক ও ব্যাটসম্যান ঋষভ পন্থকে। প্রথম অর্ডার ব্যাটসম্যান হিসেবে সাই সুদর্শন এলেন প্রথমবার। করুণ নায়ার তার দুর্দান্ত প্রদর্শনের পর সুযোগ পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান‌ হিসেবে।

মহম্মদ শামিকে উপেক্ষা করে যুক্তি খাড়া করা হয়েছে এই মুহূর্তে টেস্ট ক্রিকেটের ধকল ও ওয়ার্কলোডের জন্য তিনি প্রস্তুত নন। সরফরাজ খান ও হর্ষিত রানাকেও দেওয়া হয়নি সুযোগ। এই জুটি ইন্ডিয়া-এ টীমের অংশ, যারা পাঁচটি টেস্ট সিরিজের আগে দুটি প্রথম-শ্রেণীর ম্যাচ এবং একটি আন্তঃ-স্কোয়াড ম্যাচের জন্য ইংল্যান্ডে থাকবে।

ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট স্কোয়াড:

শুভমান গিল (অধিনায়ক)

ঋষভ পন্থ (সহ-অধিনায়ক)

যশস্বী জয়সওয়াল

কে এল রাহুল

সাই সুদর্শন

অভিমন্যু ঈশ্বরণ

করুণ নায়ার

নীতিশ রেড্ডি

রবীন্দ্র জাডেজা

ধ্রুব জুরেল

ওয়াশিংটন সুন্দর

শার্দুল ঠাকুর

জসপ্রীত বুমরাহ

মহম্মদ সিরাজ

প্রসিদ্ধ কৃষ্ণা

আকাশ দীপ

অর্শদীপ সিং

কুলদীপ যাদব

Leave a comment