পেহেলগামে জঙ্গি হামলার পর বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানকে বয়কট করেছে ভারত। খেলার মাঠেও পাকিস্তানের সঙ্গে খেলতে চাইছে না ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আইসিসিকেও জানানো হয়েছে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপ যেন না রাখা হয় ভারতকে। সেই রাস্তাতে হাঁটতেই নাকি এবার এশিয়া কাপ থেকেও নিজের নাম তুলে নেওয়ার ইচ্ছা প্রকাল করেছিল টীম ইন্ডিয়া। তার প্রধান কারণ, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন পাকিস্তানের একজন মন্ত্রী মহসিন নকভি।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ এর রিপোর্ট অনুযায়ী ভারত নাকা তাদের সিদ্ধান্ত জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল-কে। শুধুমাত্র পুরুষদের এশিয়া কাপ নয় মহিলাদের এমার্জিং এশিয়া কাপ থেকেও নাকি নাম তুলে নিতে চেয়েছে ভারত। এই মুহূর্তে প্রশ্ন উঠেছে ভারত যদি নাম তুলে নেয় তাহলে এই টুর্নামেন্টেগুলির ভবিষ্যত কী?

বোর্ড সূত্রের খবর, এই ধরণের কোনও অফিশিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়নি বোর্ডের তরফে। এই খবরটি সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেন বোর্ড চেয়ারম্যান। চলতি বছর সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা পুরুষদের এশিয়া কাপ। যা আয়োজিত হবে ভারতে।

Leave a comment