দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ এবং বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আজ অর্থাৎ, বুধবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি চলতে পারে শুক্রবার পর্যন্ত। বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে যেকারণে ঝড়বৃষ্টির প্রভাব আরও কিছুদিন চলবে দক্ষিণবঙ্গে। আজ বুধবার, দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে ঝড়-বৃষ্টির প্রভাব। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, জেলায় ঝড়ের বেগ থাকতে পারে ৬০ থেকে ৭০ কিলোমিটার।

নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান জেলায় ঝড়বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী রবি ও সোমবার পর্যন্ত। তার সঙ্গে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। আজ অর্থাৎ বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টি চলতে পারে। এর সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতিঘন্টায় বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম ও অস্বস্তি বাড়বে কলকাতায়। বিকল বা রাত থেকে শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি। আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বুধ ও বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে কলকাতায়।

আজ, কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি অধিক। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম। ৫৪ শতাংশ থেকে ৯১ শতাংশ রয়েছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা। আগামী ২৪ ঘন্টায় শহর ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Leave a comment