ভারতীয় সশস্ত্রবাহিনী পাকিস্তানে ‘অপারেশন সিন্দুর’ -র মাধ্যমে ৯টি জঙ্গিঘাটি গুঁড়িয়ে দিয়েছিল এবং ভারত সরকারের সন্ত্রাসবাদ বিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির প্রচারে যে সর্বদলীয় প্রতিনিধি দল তৈরি করা হয়েছে তার একটি দলে রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রথমে এই দলে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের নাম কেন্দ্র থেকে প্রস্তাবিত হলে তার কোনও অ্যাপ্রুভাল তৃণমূলের তরফে না থাকায় ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর অবশেষে কেন্দ্রের তরফে অনুরোধ জানানোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার এই বিষয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বৈঠক করলেও রাত পর্যন্ত সফরের সূচি প্রকাশ করেনি কেন্দ্র। তবে সফরে কী কী পদক্ষেপ রয়েছে তাই নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। বিক্রম মিশ্রি তা ইতিমধ্যেই জানিয়েছেন সর্বদলীয় প্রতিনিধিদের।
অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দলে রয়েছেন সেই দল এশিয়ার পাঁচটি দেশে সফর করবে। দলের নেতৃত্ব দেবেন জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-র সাংসদ সঞ্জয় ঝা। এই দলটি সফর করবে এশিয়ার সিঙ্গাপুর, মালয়শিয়া, জাপান, জাপান ও দঃ কোরিয়া-তে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই দলে রয়েছেন বিজেপি সাংসদ অপরাজিতা সারেঙ্গি, বিজেপি সাংসদ ব্রিজ লাল, বিজেপি সাংসদ প্রধান বড়ুয়া, বিজেপি সাংসদ হেমাঙ্গ যোশী, কংগ্রেস নেতা সলমন খুরশিদ ও মোহন কুমার এবং সিপিএম সাংসদ জন ব্রিটাস।

Leave a comment