মঙ্গলবার অনেকেটাই নিম্নমুখী সোনার দাম। ভারত পাক সংঘাতের আবহে অনেকটাই বেড়েছিল সোনা ও রুপোর দাম। কিন্তু যুদ্ধবিরতির পরই দাম কমতে থাকে।

একটা সময়ে মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে গিয়েছিল সোনা ও রুপো। যে হারে দাম বাড়তে শুরু করেছিল তাতে সমস্যায় পড়ছিল সাধারণ মানুষ। একটা সময় মনে করা হচ্ছিল এক লক্ষ টাকা। সোনা ও রুপো অনেক শুভ কাজেও কেনা হয়ে থাকে।

এদিকে ব্যবসায় চাহিদা কমতে থাকায় কপালে ভাঁজ পড়তে শুরু করেছিল স্বর্ণ ব্যবসায়ীদের। এখন যদিও পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবুও সোনার দাম কমেছে অনেকটাই তবুও এখনও যা দাম রয়েছে তা অনেকের কাছেই আকাশছোঁয়া। আসুন এক নজরে জেনে নেওয়া যাক আজকের বাজার দর।

আজ ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৯২,৮৬০ টাকা, ৮৮,২৫০ টাকা দাম রয়েছে ২২ ক্যারেট সোনার দাম, ২২ ক্যারেট সোনা বিক্রি করতে গেলে তার দাম রয়েছে প্রতি ১০ গ্রামের জন্য ৮৪,৫০০টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ৭২,২৫০ টাকা প্রতি ১০ গ্রাম, এক কেজি বিশুদ্ধ চাঁদি (৯৯.৯) -র দাম ৯৫,১২১ টাকা।

Leave a comment