আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্টস ফেডারেশন (ISSF) জুনিয়র ওয়ার্ল্ডকাপে প্রথম পদক জয়ী হলেন আদ্রিয়ান কর্মকার।

মঙ্গলবার ৫০ মিটার রাইফেল প্রন পুরুষ জুনিয়র ইভেন্টে রুপো জেতেন আদ্রিয়ান। অলিম্পিয়ান শ্যুটার জয়দীপ কর্মকারের ছেলে আদ্রিয়ান ৬০টি শটে স্কোর করেন ৬২৬.৭ স্কোর করেন। মাত্র ০?৩ পয়েন্টের জধ্য হাতছাড়া হয় সোনা। সুইডেনের জেসপার জোহানসন ৬২৭ স্কোর করে জেতেন সোনা। ৬২৪.৬ স্কোর করে ব্যোঞ্জ জেতেন যুক্তরাষ্ট্রের গ্রিফিন লেকের।
সোনা না জিতলেও এই পদক আদ্রিয়ানের জুনিয়ার হিসেবে এক বিরাট প্রাপ্তি। অন্যান্য ভারতীয়দের মধ্যে ১৫ বছর বয়সী রোহিত কন্যান ৬২০.২ স্কোর করে ১২ তম স্থান ও বেদান্ত নিতিন ওয়াঘমারে ৬১৪.৪ স্কোর করে ৩৫ তম স্থান করেন।

Leave a comment