আজ নিজের এক্স হ্যান্ডেলে পোস।ট করে মুখ্যমন্ত্রী স্বয়ং অত্যন্ত আনন্দের সঙ্গে জানিয়েছেন, ‘বাংলার শস্য বীমা’ প্রকল্পে ১ লক্ষ আলু চাষিদের অ্যাকাউন্টে সসরাসরি প্রদান করা হবে এই টাকা।

মূলত যেসকল আলু চাষিরা এই রবি মরশুমে প্রতিকুল আবহাওয়ার কারণে আলু চাষে ক্ষতির সম্মুখীন হয়েছে তাদের এই সাহায্য প্রদান করবে রাজ্য সরকার।
২০১৯ সালে এই প্রকল্পের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে ৩,৭২০ কোটি টাকারও বেশি অর্থ সাহায্য পেয়েছেন এই প্রকল্পের সুবিধাপ্রাপ্ত কৃষকরা।

Leave a comment