পেহেলগামে জঙ্গি হামলার পর বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানকে বয়কট করেছে ভারত। খেলার মাঠেও পাকিস্তানের সঙ্গে খেলতে চাইছে না ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আইসিসিকেও জানানো হয়েছে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপ যেন না রাখা হয় ভারতকে। সেই রাস্তাতে হাঁটতেই এবার এশিয়া কাপ থেকেও নিজের নাম তুলে নেওয়ার ইচ্ছা প্রকাল করেছে টীম ইন্ডিয়া। তার প্রধান কারণ, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন পাকিস্তানের একজন মন্ত্রী মহসিন নকভি।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ এর রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই ভারত তাদের সিদ্ধান্ত জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল-কে। শুধুমাত্র পুরুষদের এশিয়া কাপ নয় মহিলাদের এমার্জিং এশিয়া কাপ থেকেও নাম তুলে নিতে চাইছে ভারত। এই মুহূর্তে প্রশ্ন উঠেছে ভারত যদি নাম তুলে নেয় তাহলে এই টুর্নামেন্টেগুলির ভবিষ্যত কী?
বোর্ড সূত্রের খবর, এই টুর্নামেন্টের বেশিরভাগ স্পন্সর যেহেতু ভারতের তাই ভারত অংশগ্রহণ না করলে প্রতিযোগিতার ভবিষ্যত নিয়েও রশ্ন উঠবে। ১,৪৫৩ কোটি টাকা খরচ করে সোনি স্পোর্টস নেটওয়ার্ক এই টুর্নামেন্ট সম্প্রচারের স্বত্ব নিয়েছে আট বছরের জন্য। ভারত পাকিস্তান তো দুর ভারত যদি অংশগ্রহণই না করে সেক্ষেত্রে এই সম্প্রচার আদতে সম্ভব কিনা সেটাও ভাবার বিষয়।

Leave a comment