নজরদারির জন্য এখন বিদেশি স্যাটেলাইটই ভরসা। পেহেলগামে জঙ্গি হামলার পর আরও জোড় দেওয়া হচ্ছে নজরদারিতে। সেই লক্ষ্যেই ১০১তম স্যাটেলাইট উৎক্ষেপণ করতে গিয়ে ধাক্কা খেল ইসরো।

রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই উৎক্ষেপন করা হয়।
ISRO প্রধান ভি নারায়ণ নিজেই জানান এই উৎক্ষেপণের কথা। তিনি নিজেই জানান, “প্রথম দু ধাপে সাফল্য এলেও তৃতীয় ধাপে সফল হতে পারিনি আমরা। তবে আশা করি পরিস্থিতি খতিয়ে দেখে খুব তাড়াতাড়ি আবার ফিরবো আমরা।”
এই স্যাটেলাইটটির বিশেষত্ব হ’ল নজরদারির পর অভিযান শেষে নিজেই নিজেকে ধ্বংস করে দিতে পারে। স্যাটেলাইটটিতে ছিল রাডার প্রযুক্তি ও হাই ডেফিনেশন জবি তোলার ক্ষমতা। ২৪ ঘটা পৃথিবী পর্যবেক্ষণের লক্ষ্যেই গড়ে তোলা হয়েছিল ইওএস জিরো নাইন-কে। ওজন হয়েছিল ১,৬৯৬ কেজি।
উৎক্ষেপণের আগে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। অন্যান্য বারের মতন জনসাধারণের প্রবেশ ভারত-পাক সংঘাতের জন্য নিরাপত্তার খাতিরে নিষিদ্ধ করা হয়েছিল।
সূত্রের খবর, উৎক্ষেপণের জন্য যে হাইড্রক্সিল টার্মিনেটেড বলিবুটাডিন প্রপেল্যান্ট ব্যবহৃত হয় তা ৩ মিনিটের কিছু সময় পরেই নিজের শক্তি হারাতে শুরু করে। ২০১৭ থেকে এখনও পর্যন্ত ৬৩ টি কৃত্তিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে PSLV যার ৩টি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

Leave a comment