আগে থেকেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া , শনিবার জেলার পর জেলায় তোলপাড় করা আবহাওয়া৷ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি। আগামী দু ঘণ্টায় বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা কলকাতা সহ পাঁচ জেলায়। ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা। সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের।

আজ রবিবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। রবি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে দক্ষিণবঙ্গে। এদিন কালবৈশাখীর সতর্কতা থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াতে।

কলকাতা-সহ বাকি জেলাতেও একই পরিস্থিতি থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর পাশাপাশি। আজ বিকেলের পর তাপমাত্রা আরও কমবে বলে জানিয়াছে হাওয়া অফিস।

Leave a comment