১০০ দিনের কাজেও দুর্নীতি। গুজরাতের মন্ত্রী বাচু খাবাড়ের পুত্র বলবন্ত সিংহ খাবাড়কে আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার করলো পুলিশ।

গ্রেফতার হতে পারেন এই আশঙ্কায় গুজরাতের দহোড় কোর্টে অন্তবর্তীকালীন জামিনের আবেদন করেছিলেন বলবন্ত ও তাঁর ভাই কিরণ। তবুও শেষ রক্ষা হয়নি। অবশেষে গ্রেফতার হন মন্ত্রী পুত্র।
তাঁদের গ্রেফতারির খবর জানিয়েছেন দহোড়ের ডেপুটি পুলিশ সুপার জগদীশ ভান্ডারি। তিনি জানান দুর্নীতির অভিযোগে তাঁদের বিরুদ্ধে এফআইআর করে জেলা গ্রামীণ উন্নয়ন বিভাগ (DRDA)। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই বলবন্তের সংস্থা ১০০ দিনের কাজের প্রকল্পে প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহের দায়িত্বে রয়েছে।
কিন্তু সেই সামগ্রী সরবরাহ না করেই টাকা সংগ্রহ করছিল বলবন্তের ঐ সংস্থা। যদিও এখন গ্রেফতার হয়নি কিরণ।
গত ২৪ এপ্রিল, একটি এফআইআর করে অভিযোগ জানানো হয় ১০০ দিনেথ কাজের সরঞ্জাম সরবরাহের কোনও বরাত পায়নি বলবন্তের সংস্থা। তারপরেও তারা সামগ্রী সরবরাহ করছিল। কিন্তু সম্পূর্ণ সামগ্রী সরবরাহ না করেই প্রায় ৭৫ কোটি টাকা হাতিয়ে নেয় বলবন্ত।
এই অভিযোগের ভিত্তিতেই সক্রিয় হয় পুলিশ। তদন্তে নেমে বলবন্ত ছাড়াও আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় কার্যত অস্বস্তিতে বিজেপি।

Leave a comment