অবশেষে পার করলেন ৯০ মিটারের দূরত্ব। আজ দোহা ডায়মন্ড লিগে জ্যাভলিন ছুঁড়ে ৯০.২৩ মিটার পার করেছেন তিনি। তবে প্রথম হয়েছেন জার্মানির জুলিয়ান ওয়েবার। ৯১.০৬ মিটার দূরত্ব পার করেছেন তিনি।

এদিন দোহায় প্রথম থ্রোয়ে ৮৮.৪৪ মিটার দূরত্ব পার করেন নীরজ। দ্বিতীয় থ্রো ফাউল হয় এরপর তৃতীয় থ্রোয়ে ৯০.২৩ মিটার দূরত্ব পার করতে সক্ষম হন নীরজ। তাতেই তিনি বাকি প্রতিযোগিদের থেকে এগিয়ে ছিলেন। চতুর্থ থ্রো হয় ৮০.৬০ মিটার। পঞ্চম থ্রো আবার ফাউল হয়। ষষ্ঠ থ্রো তে তিনি পার করেন ৮৮.২০ মিটার।
কিন্তু শেষ থ্রোয়ে নীরজের ছোড়া ৯০.২৩ মিটার কে পার করে ৯১.০৬ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে প্রথম হন জার্মানির জুলিয়ান ওয়েবার।
এর আগে ২০২২ এ স্টহোম ডায়মন্ড লিগে সব চেয়ে বেশি দূরত্ব বলতে ৮৮.৯৪ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে ছিলেন নীরজ।
গতবছর লুসেন ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার দূরত্ব পার করেছিলো নীরজ চোপড়ার ছোঁড়া জ্যাভলিন। গতবছর অলিম্পিক্সে ৮৯.৩৪ মিটার দূরত্ব পার করে জিতেছিলেন রুপো। ৯২.৯৭ মিটার দূরত্ব পার করে সোনা জিতেছিলেন পাকিস্তানের আর্শাদ নাদিম।
এই কারণে ৯০ মিটার পার করার ইচ্ছা নীরজের অনেকদিন ধরেই ছিল। বহু চেষ্টার পর দোহা ডায়মন্ড লিগে হ’ল স্বপ্নপূরণ।

Leave a comment