কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আজ অর্থাৎ শুক্রবার ও আগামীকাল অর্থাৎ শনিবার কালবৈশাখীর পরিস্থিতি দক্ষিণবঙ্গে। সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে।

দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রাজ্যের সব জেলাতেই রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ এর সঙ্গে বজ্রপাত এবং শিলাবৃষ্টির-সহ ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই সব জেলায়।

বাকি জেলাতেও ঝড়বৃষ্টির প্রভাব থাকবে এবং তার সঙ্গে প্রতি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলো বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

আজ ও আগামীকাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার প্রভাব থাকবে।

আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সেগুলি হ’ল জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং। এছাড়া উত্তর দিনাজপুরেও শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কলকাতায় আজ মূলত আংশিক মেঘলা আকাশ, গরম ও অস্বস্তির মাঝেই বিকেলে বা রাতে বজ্রবিদ্যুৎ-সহ হখলকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা আরও রবল হবে শনিবার।

আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক অপেক্ষা ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। তবে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক ছিল। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেঅএ ৮৫ শতাংশ এবং আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।‌

Leave a comment