সামগ্রিক বায়ু দুষণের নিরিখে কলকতার অবস্থান গোটা দেশের মধ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ। বায়ু দুষণ রোধে অন্যান্য রাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে মহানগরী। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “পুনরায় দেশকে পথ দেখালো কলকাতা। ধুলিকণা জাতীয় পদার্থের মাত্রা উল্লেখযোগ্য ভাবে হ্রাস ও সামগ্রিক বায়ু মানের সূচকের উন্নতির ভিত্তিতে কলকাতা সহ তিনটি শহরকে পুরষ্কৃত করেছে কেন্দ্র।”

অত্যন্ত গর্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় শহরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরও লেখেন, “কলকাতা অধিবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসুন আমরা সকল প্রতিষ্ঠান ও শহরবাসী মিলে এই শহরকে আরও সবুজ করে গড়ে তুলি।”

বায়ু দুষণের বিভিন্ন সূচকে বায়ু দুষণের মাত্রা কমানোয় অন্যান্য রাজ্য থেকে এগিয়ে রয়েছে বাংলা। যার মধ্যে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন‌ করেছে কলকাতা। কেন্দ্র সেই নিরিখে তিনটি শহরকে পুরষ্কৃত করেছিলো। কলকাতা তার মধ্যে অন্যতম।

Leave a comment