অ্যাপেলের কর্নধার টিম কুককে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাব দিয়েছেন ভারতে অ্যাপেদের কোনো সামগ্রী না বানাতে। ভারতে অ্যাপেলের আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, ইয়ারপড তৈরি হয়। এগুলির উৎপাদন ভারতে বন্ধ হ’লে বাইরের রাষ্ট্র থেকে এই সামগ্রীগুলো ভারতকে কিনতে হবে। ফলে দাম বাড়বে এই জিনিসগুলির।

মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, “গত বুধবার টিম কুকের সঙ্গে কথা হয়েছে।” তিনি অ্যাপেল কর্তাকে কে নিষেধ করেছেন। তিনি এও বলেছেন মার্কিন পণ্যগুলির ক্ষেত্রে যে সব দেশ চড়া শুল্ক চাপায়। ভারত তাদের মধ্যে একজন।
গত ২ এপ্রিল আমেরিকার বাজারে বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন আমদানি শুল্কের হার ঘোষণা করে আমিরিকা। মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর ২৬ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন ট্রাম্প। এর এক সপ্তাহের মধ্যেই চীন ছাড়া বাকি সমস্ত দেশের ওপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত করেন তিনি। আর এই ৯০ দিনের মধ্যেই ভারত ও আমেরিকা চাইছে নিজের মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে পাকাপাকি সিদ্ধান্তে পৌঁছতে।

এই নিয়ে উভয় দেশই বেশ কয়েক দফায় আলোচনা করেছে। এপ্রিলের শেষের দিকে ট্রাম্পও জানিয়েছিলেন যে ভারতের সঙ্গে ভালোভাবেই এগোচ্ছে আলোচনা। ফলস্বরূপ খুব শীঘ্রই বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে।
তবে পেহেলগামে জঙ্গি হামলার পরেই ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত সৃষ্টি হয়। আর সেখানেই কিছু বিতর্কিত মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, তিনি ভারত ও পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে যুদ্ধ না থামলে বাণিজ্যচুক্তিও স্থগিত হতে পারে। এরপরেই নাকি গত শনিবার বিকেল পাঁচটায় যুদ্দ বিরতিতে যায় ভার ও পাকিস্তান। তবে, আমেরিকার এই দাবি নস্যাৎ করেছে ভারত। ভারত জানিয়েছে গত ৭ মে থেকে ১০ মে পর্যন্ত আমেরিকার কোনো আলোচনায় কখনওই বাণিজ্য প্রসঙ্গ তোলা হয়নি।

Leave a comment