আগামী শনি ও রবিবার তৃণমূল নেতৃত্বের নির্দেশে এক বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। প্রত্যেকটি ওয়ার্ডে বীর শহীদ ও মণীষীদের ছবি সহযোগে হবে বর্ণাঢ্য মিছিল। মিছিল শেষে সভার মাধ্যমে সমাপ্ত হবে এই অনুষ্ঠান। মূলত ভারতের অখন্ডতা, সার্বভৌমত্ব রক্ষায় শত্রুদের বিরুদ্ধে দেশকে রক্ষা করার জন্য দেশের সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানানো হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে এই মিছিলে কোনও রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। শুধুমাত্র সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতামূলক বক্তব্য রাখতে হবে। তাছাড়াও পরিচিত কোনও পরিবারের কেউ বীরগতি প্রাপ্ত হয়ে থাকলে সেই পরিবারের সদস্যকেও এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অনুরোধ করতে হবে। এছাড়াও সর্বসাধারণকেও আহ্বান জানানো হয়েছে এই মিছিলে অংশগ্রহণ করার জন্য।

Leave a comment