পাক সেনার হাতে আটক ছিলেন বিএসএফ জওয়ান রিষড়ার পূর্ণম সাউ। তল্লাশি চালানোর সময় ভুল বশত পাকিস্তান সীমানা অতিক্রম করে ফেলেন তিনি। যার ফলে তাকে ভন্দি হতে হয় পাক সেনার হাতে। স্বামী কে ফিরে পাওয়ার সমস্ত আশাই ছেড়ে দিয়েছিলেন পূর্ণম সাউয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী ও তার গোটা পরিবার। গত রবিবার তার স্ত্রীকে ফোন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেছিলেন এক সপ্তাহের মধ্যেই ফিরবেন তার স্বামী। খোঁজও নিয়েছিলেন তার শরীরের।

রজনী সাউ বলেছিলেন, “১০ মিনিটের জন্য কথা বলতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। পুর্নমের বাবারও অনুরোধ ছিল, ‘দিদি আমার ছেলেকে ফিরিয়ে দেবার ব্যবস্থা করুন।”

এবার প্রতীক্ষার অবসান হতে চলেছে রিষড়ার এই সাউ পরিবারে। এবার প্রোটোকল অনুযায়ী দ্বিপাক্ষিক ফ্ল্যাগ মিটিং এর পর ছেড়ে দেওয়া হ’ল পূর্ণম সাউ কে। বিএসএফ সূত্রের খবর আটারী-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরছেন ওই বিএসএফ জওয়ান।

Leave a comment