শাপুর জী আবাসনের একটি ফ্ল্যাট থেকে দেহ উদ্ধারের পর দেহ নিয়ে যাওয়া হয়েছিল নিউটনের একটি হাসপাতালে। সেখান থেকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ছ যাওয়া হ’লে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে সৃঞ্জয়কে।

এরপর ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। সৃঞ্জয়ের নিউরো সমস্যা রয়েছে তা জানিয়েছিলেন দিলিপ ঘোষের সদ্য বিবাহিতা স্ত্রী ও সৃঞ্জয়ের মা রিঙ্কু মজুমদার।

অনেকেই বিষয়টিকে আত্মহত্যা বলে দাবি করলেও ময়নাতদন্তের রিপোর্ট বলছে মূলত শারীরিক সমস্যার জন্যই মৃত্যু হয়েছে সৃঞ্জয়ের। সূত্রের খবর অ্যাকিউট হ্যামারেজিক প্যাঙ্ক্রিয়াটাইটিসৈর কারণেই মৃত্যু হয়েছে সৃঞ্জয় দাশগুপ্তের।

দেহে কোনওরকম সুইসাইডাল কোনও কিছু বা ‘ফাউল প্লে’ অরৃথাৎ আঘাতের চিহ্ন নেই।

Leave a comment