ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনা বাড়তেই বন্ধ করে দেওয়া হয় আইপিএল। বিবৃতি জারি করে ১ সপ্তাহের জন্য স্থগিত বলে ঘোষণা করা হয়‌। তবে গত শনিবার যুদ্ধবিরতি ঘোষণার পরেই আইপিএল কর্তৃপক্ষ পুনরায় বাকি অংশ শুরু করা চেষ্টা করছিল।

এবার পাকাপাকি ভাবেই ১৭ মে থেকে শুরু হচ্ছে আইপিএল। পরিবর্তিত সূচি অনুযায়ী ফাইনাল হবে ৩ জুন।

প্রথম ম্যাচ কলকাতা বনাম বেঙ্গালুরু। ২৫ মে কলকাতার শেষ ম্যাচ হায়দ্রাবাদের বিরুদ্ধে। ৬ টি ভেন্যু তে হবে ১৭ টি ম্যাচ। সংশোধিত সময়সূচিতে রাখা হয়েছে দুটি ডবল-হেডার। যা দু’টি রবিবার অনুষ্ঠিত হবে। প্রথম কোয়ালিফায়ার হবে ২৯ মে, দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ১ জুন, এলিমিনেটর হবে ৩০ মে এবং ফাইনাল হবে ৩ জুন।

১৮ মে দুটি ম্যাচ রাখা হয়েছে। প্রথম ম্যাচ হবে রাজস্থান বনাম পাঞ্জাব এবং দ্বিতীয়টি হবে দিল্লি বনাম গুজরাত। ১৯ মে ম্যাচ হবে লখনউ বনাম হায়দ্রাবাদ। ২০ মে চেন্নাই বনাম রাজস্থান। ২১ মে দিল্লি বনাম মুম্বই। ২২ মে গুজরাত বনাম লখনউ। ২৩ মে হায়দ্রাবাদ বনাম বেঙ্গালুরু। ২৪ মে পাঞ্জাব বনাম দিল্লি।‌ ২৫ মে গুজরাত বনাম চেন্নাই। ২৬ মে পাঞ্জাব বনাম মুম্বই। ২৭ মে লখনউ বনাম বেঙ্গালুরু ম্যাচ রাখা হয়েছে।

Leave a comment