গ্রামের ছেলে মেয়েদের অ্যাথলিট হিসেবে প্রতিষ্ঠিত করতে বিনা খরচে ট্রেনিং -এ অর্থ প্রদান করেছেন হুগলির গোঘাটের সাওড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলেকুসুমা গ্রামের রামকৃষ্ণ দিগার। আর সেই কাজে তাকে সহযোগিতা করছেন স্ত্রী কাজল মালিক দিগার।

সেই মহৎ কাজের জন্য নিজের লক্ষ্মীর ভান্ডারের টাকায় ১৮ জন খুদের বুট কিনে দিয়েছেন তিনি। এছাড়াও তিনি প্রশিক্ষণ চলাকালীন নিয়মিত খাবারের ব্যবস্থাও করেন তিনি।

রামকৃষ্ণ বাবু পেশায় একজন স্বর্ণ কারিগর। কাজের সূত্রে প্রায়শই তিনি থাকেন অন্ধ্রপ্রদেশের নেল্লোরে। তবে খেলার প্রতি তার ঝোঁক প্রথম থেকেই রয়েছে। নিজের ছেলেকেও বানাতে চান অ্যাথলিট। সেই উদ্দেশ্যেই নিজের এলাকায় দু’বছর আগে খোলেন অ্যাথলিট প্রশিক্ষণ কেন্দ্র। প্রশিক্ষক হিসেবে তিনি দায়িত্ব দেন জাতীয় স্তরের অ্যাথলিট কাশীনাথ দাস কে।

সেখানেই গ্রামের ছেলে মেয়েরা দৌড়, লং জাম্প, হাই-জাম্প-এর মতন অ্যাথলিট প্রশিক্ষণ নিচ্ছে। তার সমস্ত খরচ বহন করছেন রামকৃষ্ণ বাবু।

Leave a comment