ভারত পাক উত্তেজনার মাঝে আগ ডাড়িয়ে যুদ্ধ বিরতি ঘোষণা করতে গিয়ে ইতিমধ্যেই বিরোধীদের বিরোধিতার মুখে পড়েছে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন‌প্রেসিডেন্টের তরফে জানানো হয় যদি যুদ্ধ বন্ধ হয় তবেই বাণিজ্য সম্ভব। ‘রক্ত আর জল এক সঙ্গে বইতে পারে না’।

এর প্রত্যুত্তরে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল সাংবাদিক সম্মেলনে জানান যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের মধ্যস্থতায় যতবারই কথা হয়েছে সেখানে বাণিজ্যের প্রসঙ্গ ওঠেনি। সুতরাং যুদ্ধ বিরতির সঙ্গে বাণিজ্যের কোনও সম্পর্ক নেই। এর সঙ্গে স্পষ্ট করা হয় কাশ্মীর ইশ্যু নিয়েও। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় কাশ্মীর একটি দ্বিপাক্ষিক বিষয় যা আগেও ছিল এবং আগামীতেও থাকবে।

Leave a comment