গতকাল রাতে বৃষ্টির পর ফের আজ মঙ্গলবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম – এ তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঐই তাপপ্রবাহ চলবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে – এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তবে এর মধ্যেই দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং এর সঙ্গে বইবে ঝোড়ো বাতাস। উত্তরবঙ্গে মালদা, দুই দিনাজপুরেও রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তবে পাহাড়ি জেলা গুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। বৃষ্টির প্রভাব বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়।

দক্ষিণবঙ্গে তৈরি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও বৃহস্পতিবার থেকে বাড়তে পারে ঝড়বৃষ্টি। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছে গরম ও অস্বস্থিকর আবহাওয়া। এর মধ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবধা রয়েছে কিছু জায়গায়। বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে তবে বৃষ্টির প্রভাব বাড়বে শুক্রবার থেকে।

আজ কলকাতায় সর্বনিম্ন উষ্ণতা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক অপেক্ষা ৩.৫ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক অপেক্ষা ২.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৫% – ৯৮%। আগামী ২৪ ঘন্টায় শহরের উষ্ণতা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

Leave a comment