কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের সম্পর্কেঅবনতির সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে সীমান্ত উত্তেজনা। সংবাদ মাধ্যমের জন্যও আলাদাভাবে নির্দেশিকা জারি করেছে সরকার। এবার নির্দেশিকা জারি হ’ল টেলিকম অপারেটরগুলির জন্যও।

ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (ডিওটি) – এর তরফে নির্দেশিকা দেওয়া হয়েছে, ভিআই, জিও, এয়ারটেল, বিএসএনএল এর মতন সংস্থাগুলিকে।

নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে সংস্থাগুলিকে। বাধাহীন ভাবে পাওয়ার সাপ্লাই তৈরির জন্য পর্যাপ্ত পরিমাণে জ্বালানি ব্যাকাপি রাখার কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট ব্যবস্থার জন্য ম্যানপাওয়ার মজুত রাখতেও বলা হয়েছে।
৭ মে একটি চিঠির ভিত্তিতে টেলিকম মন্ত্রকের বিপর্যয় মোকাবিলা বিভাগ বর্ডার এলাকায় ১০০ কিলোমিটারের মধ্যে বেস ট্রান্সিভার স্টেশন (বিটিএস) গুলো সুষ্ঠু কার্যকারিতা নিশ্চিত করেছে।

Leave a comment