পাক সেনার হাতে আটক বিএসএফ জওয়ান রিষড়ার পূর্ণম সাউয়ের স্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। খোঁজ নিলেন অন্তঃসত্ত্বা রজনীর শরীরের। পহেলগাম হামলার পরেরদিনই উধমপুরে তল্লাশি চালানোর সময় নিখোঁজ হন সেনা জওয়ান পূর্ণম সাউ। ভুলবশত পাক ভূখণ্ডে ঢুকে যাওয়ায় পাক সেনার হাতে বন্দি তিনি।

দু সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেলেও তার ফেরার কোন আসা দেখতে পাচ্ছে না তার পরিবার, পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী-সহ পরিবারের সবাই। পূর্ণম আর কোনওদিন কি পাক সেনার হাত থেকে রেহাই পাবেন? সেই প্রশ্ন চিন্তায় রেখেছে গোটা পরিবারকে।
এই পরিস্থিতিতে রবিবার পূর্ণম সাউয়ের স্ত্রীকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রজনী সাউ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। তিনিই বলেছেন একসপ্তাহের মধ্যেই বাড়ি ফিরবেন পূর্ণম। এতেই স্বস্তির নিশ্বাস ফেলছেন গোটা সাউ পরিবার। স্বামীর ফেরার অপেক্ষায় দিন গুনছেন রজনী।
রজনী সাউ বলেছিলেন, “১০ মিনিটের জন্য কথা বলতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। পুর্নমের বাবার অনুরোধ, ‘দিদি আমার ছেলেকে ফিরিয়ে দেবার ব্যবস্থা করুন।” এই খবর পাওয়ার পরই সাউ বাড়িতে ফোন করেন মুখ্যমন্ত্রী।

Leave a comment